ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১ ; গুরুতর আহত ২


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ২:৫

হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কামরুল ইবনে হাসান (৩৯) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।  একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে হাটহাজারী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে উল্লেখিত স্থানে ফটিকছড়ি মুখী একটি (অজ্ঞাত) বাসের সাথে চট্টগ্রাম মুখী একটি সিএনজি চালিত অটোরিকশার (চট্টগ্রাম - থ  ১৪ ২৭৮৬) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।  এতে সিএনজির তিন যাত্রীর মধ্যে কামরুল ইবনে হাসান নামের একজন ঘটনাস্থলে নিহত হন এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটস্থ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার কামরুল ইবনে হাসান কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

রাউজান গহিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সকাল সাড়ে নয়টার দিকে প্রতিবেদক কে জানান, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় বলে জেনেছি, বাকীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী