বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন
বগুড়ার কাহালু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ভাবি মোছা. রূপালী (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাহালু পৌরসভার পাল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রূপালী ওই গ্রামের পলাশের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতে টিউবওয়েলের পানি নেয়া এবং বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে পলাশ (৪২) ও তাঁর বৈমাত্রীয় ভাই মোজাম্মেল হকের (৩২) পরিবারের মধ্যে ঝগড়া বাধে। কথা-কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল ধারালো ছুরি দিয়ে ভাবি রূপালীর পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পলাশ, মোজাম্মেল ও মোজাম্মেলের স্ত্রী আফরোজাও আহত হন। বর্তমানে মোজাম্মেল পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, নিহত রূপালীর ভাই সুমন বাদী হয়ে মোজাম্মেল, তার স্ত্রী আফরোজা (২৫), বাবা রশেদ আলী (৬০) ও মা মরিয়মের (৫৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ চার আসামিকেই গ্রেফতার করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন