ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পূর্বাচলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু, আহত-৪


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিন’শ ফিট সড়কে  যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে আজিক গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয় আরও চারজন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও হেলপার কে আটক করেছে।

বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে এই দূর্ঘটনা ঘটে।পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানায়, বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১১-৩৫৯২) কাঞ্চন যাবার পথে পূর্বাচল তিন`শ ফিট সড়কের পশি মাজার রোড চত্ত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের(ঢাকা মেট্রো-শ ১৪-০৫৫৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ আরও তিন যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার হেলপার সাহেদুল ইসলামকে আটক করা হয়। জব্দ করা হয়  ওই রেডিমিক্স ট্রাক।নিহতদের লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী