ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে ৯.৫ কেজি গাঁজাসহ এএসআই আটক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:৩৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মোঃ আনিসুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশি করে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- জিআর ২৩/২৫)।

এদিকে, গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা জানান, মাদকসহ গ্রেফতার হওয়ায় এএসআই আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে পুলিশের এক সদস্যের গ্রেফতার হওয়ার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪