ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, ময়মনসিংহ-জারিয়া রেল যোগাযোগ বন্ধ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৯-২-২০২৫ বিকাল ৫:৪৭

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া অভিমুখী ট্রেনটির ইঞ্জিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার   জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার আগে এ ঘটনাটি ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে ময়মনসিংহ-জারিয়া রেল যোগাযোগ।
পূর্বধলার শ্যামগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১ জারিয়া-ঝানজাইল এলাকায় আসলে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
তিনি আরো জানান,এখন জারিয়াগামী লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হবে প্রশাসনের সিদ্ধান্তক্রমে। পাঠানো হলে অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে। তখন আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা