ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ১২:২৯

বুধবার ভোর রাতে বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের ১ নং ওয়ার্ড খেজুরতলা এলাকা থেকে তাদেরকে আটক করেন বরগুনা সদর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ মোস্তফা মনিরুল আলম। 

আটককৃত ৪ জন হলেন- পটুয়াখালীর গেরাখালী এলাকার খালেক পেয়াদার ছেলে মোঃ দুলাল পেয়াদা , পাথরঘাটার কাকচিড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার ছেলে মোঃ রাজিব হাওলাদার, বরগুনা সদরের পোটকাখালী গ্রামের মৃত খলিলুর রহমান ছেলে আমির হোসেন, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার  আখড়পাড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে সাগর মিয়া।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই বরগুনা সদর থানার বিভিন্ন এলাকায় ডাকাতের একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই বরগুনা সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে পুলিশ পাহারা বসিয়ে রাখে। তারই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রাম থেকে ডাকাতি প্রস্তুতিকালে  তাদেরকে আটক করা হয়। আটককৃত ৪ ডাকাতের নামে এর আগেও হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্লু হলুদ রংয়ের মিনি পিকআপ গাড়ী, দেশীয় অস্ত্র বগি দাওসহ তিনটি মানকি টুকি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বরগুনার সদর থানা ডাকাতি প্রস্তুতি আইনের দ্বারা মামলায় দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ বিষয় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান জানান-আটককৃত চারজনই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যাসহ ডাকাতির মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান