লোহাগড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইলের লোহাগড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের মুকুল শেখের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইতনা গ্রামের মৃত হাবিব শিকদারের ছেলে বাইজিদ সিকদার (২২) ও মান্নান মোল্যার ছেলে শরিফুল মোল্লা (৩৫)।
লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এসআই (নিঃ) মো. রবিউল ইসলাম। তাদের সঙ্গে আরও পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানের সময় আসামিদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত