মানিকগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল দাদীর: নাতি আটক
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বামী স্ত্রীর পারিবারিক কলহ ফিরাতে গিয়ে নাতির হাতে থাকা ট্রাক্টর মেশিনের হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারা বেগম (৭০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহত বৃদ্ধার নাতী মোঃ জসিম উদ্দিন (২৭)'কে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। জসিম উদ্দিন ওই এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।
জানা যায়, সকালে জসিম উদ্দিনের সাথে তার স্ত্রী মুন্নি বেগম(১৯) এর ঝগড়া লাগে। একপর্যায়ে জসিম তার হাতে থাকা ট্রাক্টর মেশিন স্টার্ট দেওয়ার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে ওই সময় জসিম উদ্দিনের দাদী জাহানারা বেগম(৭০) হ্যান্ডেলটি থামাতে যায়। এসময় দাদী জাহানারা বেগমের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে মানিকগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাটুরিয়া থানার এসআই সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের নাতি জসিম উদ্দিনকে আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার