ভূঞাপুরে ১০০ বিয়েতে বিচ্ছেদ গড়াচ্ছে ৩৬টি
ভূঞাপুর উপজেলায় বিবাহ বিচ্ছেদের হার দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় পরিসংখ্যান হিসাব বলছে, উপজেলায় প্রতি ১০০টি বিয়ের মধ্যে প্রায় ৩৬টি বিচ্ছেদ ঘটছে, যা স্থানীয় সমাজ ও পারিবারিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
ভূঞাপুর উপজেলা ও পৌর কাজী অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৮৩৭টি বিয়ের মধ্যে ৩১৯টি বিচ্ছেদ হয় এবং ২০২৪ সালে বিয়ের সংখ্যা বেড়ে ৯২৯টিতে পৌঁছালেও, বিচ্ছেদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭টি। ফলে, উপজেলায় বিচ্ছেদের হার ৩৬.২৮% পৌঁছে। বিশেষ করে নিকরাইল ইউনিয়নে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি, যেখানে ১১৩টি বিচ্ছেদ হয়েছে। এছাড়া গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা, অলোয়া, ফলদা ইউনিয়নসহ পৌর এলাকায়ও বিচ্ছেদের ঘটনা ঘটেছে।
বিশেষজ্ঞরা জানান, বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, মাদকাসক্তি, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, যৌতুকের জন্য চাপ এবং স্বামীর নির্যাতন এসব প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতির কারণে স্থানীয় সমাজে একটি উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানান, তারা কখনোই বিচ্ছেদ চাননি, তবে পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতনের কারণে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এক বিচ্ছেদকৃত নারী বলেন, “পারিবারিক অশান্তি ও আর্থিক সংকট আমাদের সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি করেছে। এখন আমি স্বাধীনভাবে জীবন শুরু করতে চাই।” অন্যদিকে, মাটিকাটা গ্রামের মো. মনির বলেন, “পরকীয়া ও নারী নির্যাতনের অভিযোগে আমি জেলে গিয়েছিলাম, পরে আমার স্ত্রী আমাকে তালাক দেয়।”
স্থানীয় সমাজকর্মীরা জানান, সামাজিক কাঠামো এবং পারিবারিক ঐতিহ্যের কারণে অধিকাংশ তরুণ-তরুণী তাদের বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। অনেক সময় পরিবার এবং সমাজের চাপের কারণে তাদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
ভূঞাপুর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বলেন, “বিচ্ছেদ বা পরিবার ভাঙার ক্ষেত্রে আমাদের সমাজে একটি নেতিবাচক মনোভাব রয়েছে, তবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।” উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং অভিভাবকদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।”
এ পরিস্থিতিতে, উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীরা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। তবে, বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সামাজিক, পারিবারিক ও আর্থিক সমস্যাগুলি গভীরভাবে পর্যালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত