কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেন। বক্তারা বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর ন্যাক্কারজনক এ হামলা শুধুমাত্র একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং গণমাধ্যম ও বাকস্বাধীনতার উপর আঘাত। এ ধরনের ঘটনা গণতন্ত্র ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়।
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলার মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাংবাদিক নেতা ও বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না করা হয় তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
Aminur / Aminur
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা