বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী বাউফলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জন প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এ সময় তিনি বলেছেন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগনের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। মাদক, খাসজমি বন্দোবস্তো ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগ ভাবে মোকাবেলা করবো। সুন্দর সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সকল পথে এগিয়ে যাবো।"
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, জুলাই যোদ্ধা কাওসার হোসেন, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম।
আয়োজিত সভায়, মুক্তিযোদ্ধা, শিক্ষক, বাউফলের সকল রাজনৈতিক সামাজিক ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।
Aminur / Aminur
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার