ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-১০-২০২৫ বিকাল ৫:৪৬

ধারাবাহিক সাফল্য বজায় রেখে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ এ আবারও দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে। যুক্তরাজ্য ভিত্তিক স্বনামধন্য শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে প্রথম এবং গবেষণার মানদণ্ডে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম অবস্থানে রয়েছে যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের জন্য এক যুগান্তকারী মাইলফলক। আবার এ র‌্যাঙ্কিংয়ে সার্বিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০তম’র গৌরবময় অবস্থানে রয়েছে গাকৃবি। 
শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই ৫টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে ১৩-১৮টি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এ র‌্যাঙ্কিং মূল্যায়ন করা হয়েছে। এবারের এ র‌্যাঙ্কিং বিশ্বের ১১৫টি দেশের ২১৯১টি প্রতিষ্ঠানের উপর করা হয়েছে। ২০২৬ এর এ র‌্যাঙ্কিংয়ে গাকৃবিসহ বাংলাদেশের মোট ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে যার মধ্যে গাকৃবি সকল ক্ষেত্রে উৎকর্ষ সাধন করে প্রথম স্থান অর্জনে সমর্থ হয়েছে। এর আগে ২০২৫ এ টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং, ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং, এশিয়া র‌্যাঙ্কিংসমূহে জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন এবং বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তাছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) এর ২০২৫ এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা শীর্ষ ১০০টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি রয়েছে ৭৭তম স্থানে। 
বিশ্ববিদ্যালয়ের এই সফল অগ্রযাত্রা সম্পর্কে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার এক অনন্য স্বীকৃতি। এ অনন্য অর্জন গাকৃবির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। এ জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’’ 

Aminur / Aminur

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি