ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-১০-২০২৫ বিকাল ৭:২৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম হবে না বলে দাবি করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বৃহস্পতিবার ‍সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালতে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সাধারণ জনতা, শ্রমিক, আমাদের ছাত্রজনতা সকলে মিলে মিশে দেশ থেকে আমরা ফ্যাসিবাদ বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ জন্ম হবে বলে বিশ্বাস করি না।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই দেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তির দেশ। সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা তার পক্ষে পথেঘাটে বাড়িতে বাড়িতে কাজ করে যাচ্ছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিবে না।
এসময় তার সঙ্গে সাবেক আইনজীবী সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা