ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ৪:১৫

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ঐতিহ্যবাহী বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলমের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম.ই.বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সামশুল আলম, বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, আলহাজ্ব মোহাম্মদ আবুল আজিজ, বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আলহাজ্ব নুরুল হোসাইন, বি.এন.পি নেতা মোহাং নাসির উদ্দীন, কে. এম. মনজুর আলম, বি.এন.পি নেতা মোহাম্মদ ইসমাইল বাবুল, মোঃ ইব্রাহীম বাচ্চু, সাবেক কাউন্সিলর মোঃ নাজের,আবদুল মতিন কোম্পানী, জামায়াত নেতা মোঃ ফোরকানুল ইসলাম, মোঃ সালাহ উদ্দীন, প্রাক্তন ছাত্র মো. হাসানুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং জাকের হোসেন এবং সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক বরুন কুমার চক্রবর্তী। অতিথিবৃদ্ধ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভালোভাবে লেখা পড়া করে আগামী প্রজন্মের জন্য যোগ্য নাগরিক হিসাবে তৈরী হওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত