কুতুবদিয়ায় পলাতক দুই আসামি গ্রেফতার
কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে জিআর১২৪/২১ নম্বর মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নাম বিপ্লব কান্তি শীল ওরফে বিপ্লব চন্দ্র শীল (২৩) এবং বিপন কান্তি শীল (২০)। তাদের পিতা মৃত সাধন কান্তি শীল ওরফে সাছন শীল এবং মাতা পুষ্প রানী শীল। তারা কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া, ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর১২৪/২১ নম্বর মামলার প্রেক্ষিতে আসামি দুজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।"
স্থানীয় বাসিন্দারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২