ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিনঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৫ দুপুর ২:৪৭
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের  সদস্য  বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি, আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিচিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য নয়। 
শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে  এই দেশের সবকিছু খেয়ে ফেলেছেন এ দেশের ব্যাংক খাইছেন বিমা খাইছেন শেয়ার বাজার খাইছেন এ দেশের সকল প্রতিষ্ঠান কে ধ্বংস করেছেন সবশেষ এই দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেচে দিয়েছিলেন।   গত ১৭ টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। এই ভোটের জন্য পরিবর্তন হয়েছে। ভোট দিতে পারতো যদি এদেশের মানুষ তাহলে আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারতো না। তাই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি।। ভোটের অধিকারের জন্য আমাদের কয়েকশ নেতাকর্মী শহীদ হয়েছে।। শত শত নেতাকর্মী পংগু হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়ীতে ঘুমাতে পারে নাই। দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। 
তিনি বৃহস্পতিবার   বিকেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্ধগতি,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় এসব কথা বলেন । 
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সাবেক এমপি ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও  অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা