রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রায়গঞ্জ উপজেলা প্রশাসন, রায়গঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও জনতা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের অংশগ্রহণ করা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied