ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-২-২০২৫ বিকাল ৭:২

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করেছে। দেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সেক্টর -১২ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সেক্টর পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

পরে ক্লাব-১২, রয়েল ক্লাব, ক্লাব স্পোর্টস স্পাইস সহ আরো বিভিন্ন সংগঠন অংশগ্রহণে পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, "বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয় এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা