উখিয়ায় র্যাবের অভিযানে আটক ৬
কক্সবাজারের উখিয়ায় র্যাবের পৃথক অভিযানে এক দিনে ৩২ হাজার পিস ইয়াবা ও ৩২ ক্যান বার্মিজ বিয়ারসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়নের গয়ালমারা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ উলুবনিয়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল হককে (২৫) সোমবার বিকেল ৩টার দিকে আটক করা হয়। একই সাথে পৃথক অভিযানে রাজাপালং ইউনিয়নের খালকাচাপাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে সৈয়দ কাসেম রানা (৩৮), চকরিয়ার মকসুদুর রহমান ও রোহিঙ্গা আজিজসহ তিনজনকে ১৪ হাজার পিস ইয়াবাসহ বিকেল ৫টার দিকে পালংখালী থেকে আটক করা হয়। অন্যদিকে, বালুখালী ১০নং ক্যাম্পের রোহিঙ্গা রশিদের ছেলে নুর খালেদ (২৬) ও একই ক্যাম্পের আমির হোসেনের ছেলে আব্দুল হামিদকে (২২) রাত ৯টার দিকে কুতুপালং হাইওয়ে সড়ক থেকে ৮ হাজার পিস ইয়াবা ও ৩২ ক্যান বার্মিজ বিয়ারসহ আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আটকে সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি চৌকস দল উখিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৬ মাদক কারবারিকে আটক করতে সাক্ষম হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন