ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে যুবদলের সহ-সভাপতিকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ২:১০

টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মো. আলিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ দিকে যমুনা সেতু-গোবিন্দাসী আঞ্চলিক মহাসড়কের  তানিয়া খাতুন হাফিজিয়া মাদরাসার দক্ষিণ পাশে পরিত্যক্ত বালুতে তাকে আহত অবস্থায় ফেলে যায় সন্ত্রাসীরা। 

মো. আলিম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি এবং কুকাদাইর গ্রামের মো. বাঙ্গালের শেখের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের শুক্রবার রাতে মো. আলিমকে এলোপাতাড়ি কুপিয়ে গোবিন্দাসী স্কুল রোডে ও তানিয়া খাতুন হাফিজিয়া মাদরাসা মাঝামাঝি অবস্থানের পরিত্যক্ত বালুতে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘাপটি মেরে লুকিয়ে থেকে রাতের আধারে এ হামলা করেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আমি ও পুলিশি ফোর্স উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে । এ ঘটনায় কেউ এখনও অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ