পঞ্চগড়ে গণতন্ত্র উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে গণতন্ত্র উৎসব উপলক্ষে ডেমোক্রেসি ওয়াচের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ডোকরো পাড়া এলাকায় ডেমোক্রেসি ওয়াচ পঞ্চগড় জেলা অফিসে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা নাগরিক প্লাটফর্মের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন,ডেমোক্রেসি ওয়াচের সদস্য হারুন অর রশিদ।তিনি বলেন,ডেমোক্রেসি ওয়াচ সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তর কারিগরের সহায়তায় আস্থা প্রকল্পটি রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় বাস্তবায়ন করছে।এই গণতন্ত্র উৎসবের উদ্দেশ্য হচ্ছে শান্তি,সম্প্রীতি,সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্র চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচতেনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যেমে যুব,তরুণ,আদিবাসি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সংবেদনশীল করা এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।এই প্রেক্ষাপটে আগামী ২৩ ফেব্রুয়ারি পঞ্চগড় স্টেডিয়াম সংলগ্ন ভলিবল মাঠে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত হবে।
এ সময় ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের ক্লাস্টার কো অর্ডিনেটর রেফায়ের আরা রিতু, ডেমোক্রেসি ওয়াচের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ,সদস্য নাজিম উদ্দীন, নাগরিক কমিটির সদস্য আশরাফুল ইসলাম,রসুল বকস মানিক প্রমুখ উপস্থিত ছিলে
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied