রায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় রক্তদান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সম্পাদক এস এম হৃদয় নির্বাচিত হয়েছেন।শনিবার বিকেল ২ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের লায়লা মিজান স্কুল এন্ড কলেজ হল রুমে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মতি ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মো. সাইদী হাসান সাগরের সভাপতিত্বে ও নাহিদ হাসান জাকারিয়ার এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্যা সেফটি বার্ড সংগঠনের প্রতিষ্ঠা ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব মামুন বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুখ পাখি রেড লাভার্স সংগঠনের প্রতিষ্ঠা ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহবায়ক শেখ রজব, প্রচেষ্টা সবার জন্য সংগঠনের শাহবাজ খান সানি। সম্মানিত হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক কর্মী আব্দুল আলিম, কাজল দাস, ইঞ্জিনিয়ার সোয়ব, ইসমাইল হুসাই প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীবৃন্দের উপস্থিতে ফুলজোড় রক্তদান সংগঠনের উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে আগামী ১ বছরের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় সর্বোচ্চ দাতা সংগ্রহকারী এবং ফেসবুক গ্রুপে টপ কন্ট্রিবিউটরকে সম্মাননা দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার চেষ্টা থাকবে সদস্যদের নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। প্রান্তিক পর্যায়ে রক্তদানে সচেতনতার পাশাপাশি অন্যান্য বিষয়াবলি নিয়েও সচেতনতা পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব।’
জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে মানুষকে উদ্ধুদ্ধ করতে কাজ করেন ফুলজোড় রক্তদান সংগঠনের সদস্যরা। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে এ সংগঠন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত