ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৫:২৮

যশোরের চৌগাছায় গভীর শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মধ্যরাতে শহীদ মিনারে ভীড় করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। 
রাত ১২ টা ১ মিনিটে শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করা হয়। পর্যায়ক্রমে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠন, চৌগাছা পৌরসভা, প্রেসক্লাব চৌগাছা, রিপোর্টার্স ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্দ, চৌগাছা সরকারী কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, এসএম হাবিব পৌর কলেজ, সরকারী শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তুজ মাধ্যমিক বিদ্যালয়, ছারা বালিকা বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য কমপ্লেক্স, বাস ও মিনিবাস মালিক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। পুস্পমাল্য অর্পন শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ দিকে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়