ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় আগুনে পুড়ে দোকান-বাড়ি সব শেষ জালাল উদ্দীনের


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৫:৪৩

নেত্রকোনার কলমাকান্দায় জালাল উদ্দীন নামে এক ব্যক্তির  দোকান ও বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। 

শুক্রবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম। 
বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন,রাত আনুমানিক তিনটার সময় দেখি চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল। চোখ মেলে দেখি আগুন জ্বলছে। দোকান ও বাড়ির সকল জিনিসপত্র  মূহুর্তেই সব পুড়ে যায়। কোন মতো পরিবারের সবাই বেঁচে গেছি। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুন লাগার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন,আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্টা করে। আমাদেরকে দেরিতে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা