ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিএনপি'র জন সমাবেশ

বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি: একেএম ফারুক আহমেদ তালুকদার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:৭

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার বলেন "বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি"। ৩০ থেকে ৩৫ বছর বিএনপির রাজনীতি করে ১৫০ এর অধিক মামলা খেয়েছি। আমাদের গর্ব, আমাদের অহংকার তারেক রহমানের হাতকে শক্তশালী করতে সকল বিবেদ ভুলে বিএনপিকে এক হয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখার জন‍্য ধানের শীষে ভোট দেয়ার জন‍্য সকলকে আহবান জানান।

এসময় উপস্থিত সকল নেতা ,কর্মী ও সমর্থকদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কাজ করার জন্য আহবান জানান সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক কাউন্সিলর হুমায়ুন কবির।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বাউফল পাবলিক মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাউফল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস.এ জলিল হিরু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিএনপি দলীয়  পটুয়াখালী-২ সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরিফ।

বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ূন কবির, কেন্দ্রীয় শহীদ জিয়া গবেষনা পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান আনিচ, বাউফল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম বাদশা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ মনজু, পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাজী পলাশ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা