ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে:বক্কর


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:১৬

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সবার পুনর্বাসন করা হবে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতে এটা অব্যাহত থাকবে। তবে আহতদের যাদের দেশে সুচিকিৎসা সম্ভব নয়, তাদেরকে দ্রুত চিহ্নিত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

তি‌নি শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই বিপ্ল‌বে আহত‌দের পুর্নবাস‌নের উ‌দ্দে‌শ্যে ফারজানা গ্রুপের ব‌্যবস্থাপ‌না প‌রিচালক মো. সে‌লিমের উদ্যোগে ওয়ারিয়র্স অফ জুলাই চট্টগ্রাম আ‌য়ো‌জিত আ‌র্থিক সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা ব‌লেন। 

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছে। আওয়ামী লীগের নির্মম অত্যাচারে বিএনপির নেতাকর্মীদেরকে গুম, খুন ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আমাদের দলের বহু নেতাকর্মী নিহত ও আহত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে সহায়তা অব্যাহত রেখেছি।

চট্টগ্রাম মহানগর ওয়ারিয়র্স অফ জুলাই এর সভাপতি আব্দুল্লাহ আল সাহেদের সভাপ‌তি‌ত্বে ও সহ মুখপাত্র মাহবুবুল আলম মাহবুবের প‌রিচালনায় প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপ‌তি এস এম সাইফুল আলম, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধা‌রন সম্পাদক শওকত আলী। বক্তব‌্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য ইসকান্দার মির্জা, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, চট্টগ্রাম ওয়ামী প্রতি‌নি‌ধি রুহুল আমিন, চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. জসীম উদ্দিন, সমন্বয়ক এনামুল হক, মূখ্য সংগঠক মো. সাগর ফাহিম, জাতীয় নাগরিক কমিটির সদস‌্য শহিদুল ইসলাম সজীব প্রমূখ।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত