১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজগকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়ঃ এম সাখাওয়াত হোসেন
নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দেশের মানুষকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেছেন, ১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজগতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময়তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল অ্যান্ড অর্ডার ভালো হয়।
শনিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাই প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেনো বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হইতে নলচিরা ঘাট পর্যন্ত যেই নদী আছে জুন জুলাই মাসে এই নদীতে ফেরী চলাচলের উপযোগী না। যে কোন মহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা নতুন ফেরী নির্মান করতেছি, শীঘ্রই ওই ফেরী দেওয়ার ব্যবস্থা করব
পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এসময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার নিকট উপস্থাপন করেন। নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও স্থানীয় বিএনপির নেতবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত