ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে উপজেলা প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ২:৪৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রকৌশলী ও তাঁর কর্মচারীদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের  সামনে সচেতন ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফয়সাল বিশ্বাস, ফাহিম বিশ্বাস, সাব্বির আহমেদ, দ্যা আলফা একাডেমির প্রতিষ্ঠাতা আসাদুল্লাহ খান সজল, ইউনিয়ন ছাত্রদল নেতা ফারদিন হাসান মুজাহিদ, মোরশেদ সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান ও তাঁর কর্মচারীদের অবিলম্বে অপসারণ করে করতে হবে। এ ছাড়াও দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদারের বিচারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশে উপজেলার শতাধিক ছাত্র-জনতা অংশগ্রহণ করে।

সমাবেশ শেষে, ছাত্র জনতার পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী ও তাঁর কর্মচারীদের অপসারণের দাবিতে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বিক্ষোভ সমাবেশের পর সচেতন ছাত্র জনতা একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি ঊধ্বর্তন কর্তপক্ষকে অবগত করার কথা জানান তিনি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬