ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৩:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত মাদরাসা ছাত্রর নাম ইকবাল হোসেন ফারহান (১২)। তিনি একই ইউনিয়নের আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে এবং স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যান ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। তিনি গোসল করতে নামলে আকস্মিক পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন।  

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মাদরাসা ছাত্রের মরদেহ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত