কুড়িগ্রামে ফাগুনের সকালে হঠাৎ বৃষ্টি
সকাল থেকে কুড়িগ্রামের আকাশ ছিল মেঘলা। কয়েকদিনের টানা রোদের উত্তাপের পর আজকের সকাল ছিল ব্যতিক্রম। মেঘলা আকাশ দেখে অনেকে হয়তো বৃষ্টির সম্ভাবনা আঁচ করতে পারেননি, কিন্তু সকাল গড়াতেই সেই মেঘ মুষলধারে বৃষ্টি হয়ে ঝরল কুড়িগ্রামের বিভিন্ন জায়গায়।
রবিবার সকালের এই আকস্মিক বৃষ্টিতে ফুটপাতের ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ কিছুটা বেকায়দায় পড়েন। পথচারীদের অনেকেই ছাতা বা বৃষ্টির উপযুক্ত ব্যবস্থা না থাকায় ভিজতে বাধ্য হন। তবে, বিপরীত চিত্র দেখা যায় পলিথিন বিক্রির দোকানগুলোতে। সেখানে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের। অনেকেই বৃষ্টির পানি থেকে বাঁচতে ঘরের চালায় দেওয়ার জন্য পলিথিন কিনেছেন।স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ছাতা মাতায় দিয়ে স্কুলে যাচ্ছেন।
রিকশাচালকরা বৃষ্টির মধ্যে ভিজে গন্তব্যে ছুটেছেন, আবার যাত্রীরাও কেউ কেউ ছাতা মাথায়, কেউ বা বৃষ্টিতে ভিজে গন্তব্যের দিকে এগিয়ে গেছেন।
বাংলা মাসের হিসেবে রবিবার ছিল ১০ ফাল্গুন। সাধারণত, এই সময়ে কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হয়। তবে, এবছর শীত বিদায় নিয়েছে বেশ আগেভাগেই। মাঘ মাস শেষ না হতেই গরম পড়তে শুরু করেছে, যা ব্যতিক্রমী আবহাওয়ার ইঙ্গিত দেয়।
হঠাৎ বৃষ্টির কারণে সাময়িক দুর্ভোগে পড়েছেন অনেকে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল।
ফাগুনের শুরুতে এই আকস্মিক বৃষ্টি যেমন কিছুটা অস্বস্তি তৈরি করেছে, তেমনি গরমের মধ্যে স্বস্তিও এনে দিয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড