পূর্বধলায় বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ আহত ৩
নেত্রকোনার পূর্বধলায় স্কুলের শিক্ষা সফরের বাসের ধাক্কায় অটোরিক্সা চালকসহ ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের উপজেলার জালশুকার রামপুর কাছিয়াকান্দা স্থানে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার রামপুর কাছিয়াকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে শরীফা (১০), একই গ্রামের মৃত আলালের স্ত্রী বাসনা (৪৫) ও গৌরীপুর উপজেলার নিজাম উদ্দিননের ছেলে অটোরিক্সার চালক ফারুক (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা নিরালা সুপার বাস (ঢাকা মেট্রো:ব-১৪-৮৯৬৭) নং কালিহাতী "রোজ ভ্যালি "নামক কিন্ডারগার্টেন এর অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে সুসং দুর্গাপুরে পিকনিকে যাওয়ার জন্য বহনকারী বাসটি শ্যামগঞ্জ টু পূর্বধলা রোডে জালশুকা (রামপুর কাচিয়াকান্দা) নামক স্থানে একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো রিক্সা দাঁড়ানো অবস্থায় পিছন থেকে এসে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। এতে বাস ড্রাইভার দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। স্থানীয় জনতা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পিকনিকে যাওয়া অভিভাবক শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন হতাহত হয়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied