কোম্পানীগঞ্জে গলায় কিরিচ ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় কিরিচ ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরের হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আমরা বসুরহাট বাজারে ব্যবসা করি। রাতে দোকান থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের বাসার গেইট খোলা তাকে। ওই সুযোগে ডাকাত দলের সদস্যরা আগে বাড়িতে ঢুকে লুকিয়ে থাকে। রোববার দিবাগত রাত ২টার দিকে ৫-৬ জনের ডাকাতদল কোরাবাড়ি দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে। একপর্যায়ে আমাকে এবং আমার মেয়েকে মাথায় কিরিচ ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় তারা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৬৫ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা বাড়ির আরো দুটি ঘরে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত