কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ/২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার২৩ শে ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান; লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের পরিচালক এ.এইচ.এম মেহেদী হাসান; এনএসআই, কুড়িগ্রামের উপপরিচালক রাহমাত নাওয়াজ ফাহমী; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন; কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ মোদাব্বের হোসেন; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান; জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান। উন্নয়নব্যাংক, উলিপুর শাখারব্যবস্থাপক মোঃফজলুল কবির। পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন রেঞ্জ কমান্ডার। প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর জেলা কমান্ড্যান্ট তার স্বাগত বক্তব্যে প্রদান করেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের গত এক বছরের কার্যক্রমের উপর আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রান্তিকালে দেশের হাল ধরে আসছেন আনসার বাহিনী। ভাষা আন্দোলনে আনসার কমান্ডার শহীদ আব্দুর জব্বার জীবন বিলিয়ে দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে প্রথম সরকারে গার্ড অনার প্রদান ও ৪০ হাজার .৩০৩ রাইফেল নিয়ে প্রথম প্রতিরোধ তৈরি করেছেন এই আনসার বাহিনীর সদস্যগণ। সর্বশেষ ২৪ এর জুলাই আন্দোলন পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে আইন-শৃংখলা বজায় রাখতে দেশে থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন আনসার বাহিনী।কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ৩০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এতে অংশগ্রহণ করেন। এ সময় সদস্যদের মাঝে ০৩টি বাইসাইকেল, ০৪টি সেলাই মেশিন, ০২ টর্চ লাইট, ১৩ টি মগ ও ৩৫টি ছাতাসহ মোট ৬০টি পুরষ্কার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত