লোহাগড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই ভাই গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দসী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।
লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদারের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান, এএসআই ইলিয়াস ব্যাপারী এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কুন্দসী গ্রামের খলিলুর রহমানের বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) এবং তার ভাই বিপুল শেখ (৩৫)। তাদের দেহ তল্লাশি করে বাবুল শেখের কাছ থেকে ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল শেখের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে ১৪টি মাদকের মামলা। অপরদিকে, তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র ও মাদকসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর প্রেস ব্রিফিংয়ে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকাবাসী পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত