ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আগামিকাল থেকে সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৩:৫৪

 চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী তিথি উপলক্ষে আগামী মঙ্গলবার শুরু হবে তিন দিনের তীর্থযাত্রা।  আজ সোমবার(২৪ ফেব্রুয়ারি)   সীতাকুণ্ড মেলা কমিটির স্থায়ী কার্যালয়ে সকল ১১ সময় এক সংবাদ সম্মেলনে মাধ্যমে  কমিটির সাধারন সম্পাদক মনোজ কুমার নাথ এ বিষয় জানান । এসময় তিনি আগামি তিনদিন ব্যাপি মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন।

এসম তিনি বলেন, তীর্থযাত্রা ও মেলা উপলক্ষে ইতোমধ্যে প্রশাসন ও মেলা কমিটির সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তীর্থযাত্রা ও মেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা সীতাকুণ্ডে আসছেন। মেলায় প্রতি বছর ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু- সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমন ঘটে। কয়েকশ’ বছরের প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ ভক্তের আগমন ঘটে। এবার সবোচ্চ ২৫ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

মেলায় প্রায় ৬শত পুলিশ বাহিনী ও সিভিল পোষকে গোয়েন্দা সংস্থার লোক কাজ করবে বলে জানান। এছাড়া প্রায় অর্ধশত সিসি ক্যামেরা দ্বারা মেলা নিয়ন্ত্রন করবে।  সবচেয়ে বৃহৎ এ তীর্থভূমি জাতি-ধর্ম নির্বিশেষে মহামানবের মিলন তীর্থে পরিণত হয়। ফলে এই মেলার নিরাপত্তা রক্ষায় প্রশাসনও যথেষ্ট তৎপর থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মেলা কমিটির উপদেষ্টা, দুলাল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক, মনোজ কুমার নাথ, যুগ্ন সাধারন সম্পাদক,  বাবুল বাহাদুর, সাংগঠনিক সম্পাদক, সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। 

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১