ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের হোটেল সীগাল এ এসডিআই -চট্টগ্রাম জোন এর ষান্মাসিক সমন্বয় সভা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৪:৩২

সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ এসডিআই -চট্টগ্রাম জোন এর ষান্মাসিক সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি কক্সবাজারের অভিজাত হোটেল সীগাল এ আয়োজিত ষান্মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিআই এর নির্বাহী পরিচালক জনাব সামছুল হক।

উক্ত ষান্মাসিক সভার পূর্বে ব্যুরো বাংলাদেশ এবং ওয়াটার ওআরজি এর সহযোগিতায় পরিচালিত "ওয়াটার ক্রেডিট এ্যাডাপশান প্রজেক্ট" এর প্রগ্রেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান,পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন,পরিচালক সাধারন সোহেলিয়া নাজনিন হক।সভা সঞ্চালনা করেন চট্টগ্রামের জোনাল ম্যানেজার মিলন মিয়া। 

অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও উন্নয়ন প্রকল্পের প্রধানরা উপস্থিত ছিলেন। 

সভায় নির্বাহী পরিচালক জনাব সামছুল হক বলেন সাধারন জনগোষ্ঠী ব্যাংক সহ বিভিন্ন সরকারী ঋনদানকারী প্রতিষ্ঠান থেকে, ঋন প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।সেগুলো তাদের ধরা ছোঁয়ার বাইরে।সে অভাব পুরন করছে আমাদের মতো ঋনদানকারী প্রতিষ্ঠান সমূহ। মাঠ পর্যায়ে ঋন গ্রহীতাদের আর্থ সামাজিক উন্নয়ন বৃদ্ধি ও সামাজিক মর্যদা বৃদ্ধিতে ব্যাপক ভুমিকা রাখছে এসডিআই সহ বিভিন্ন ঋনদানকারী প্রতিষ্ঠানগুলো।পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী ও উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি সহ উদ্যোক্তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে।সর্বোপরী জনগন আমাদের কাছ থেকে ঋন গ্রহন করে তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সন্তানদের লেখা পড়া নিশ্চিত করা সহ, তাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধি শালী পরিবারের মতো জীবন উপভোগ করছে।এক্ষেত্রে আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রকৃত সহযোগী হিসাবে কাজ করছি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ