ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মাটি ফেলে প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে দূর্বৃত্তরা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৫ বিকাল ৫:০

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার চুনুমিজির টেক গ্রামে এক প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে।সোমবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে প্রবাসী রফিকুল ইসলাম  এর রাস্তায় মাটি ফেলছে লিটন নামের এক ব্যক্তি। প্রবাসী রফিকুল ইসলাম একজন রেমিট্যান্স যোদ্ধা। তিনি  দীর্ঘ ৩০ বছর প্রবাসে অবস্থান করছে। 

তার সহধর্মিনী জানান আমরা স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকে। আমার ২ ছেলে একজন মেয়ে। আমার বড় ছেলে ও প্রবাসে থাকে মেয়েকে ও বিয়ে দিয়েছি। বাড়িতে তেমন কেউ থাকে না। কিন্তু লিটন নামের ওই লোক আমাদের চলাচলের রাস্তায় জোরপূর্বক মাটি ফেলে, এসময় আমি নিষেধ করলে তারা আমাকে নানা ধরনের হুমকি ধমকি দেয় মেরে পেলার। এ বিষয়ে আমরা চট্টগ্রাম কোর্ট এর আশ্রয় নিয়ে ১৪৫ জারি করলেও প্রতিপক্ষ কোন আইন কানুন না মেনে জোরপূর্বক মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেয়।

সরেজমিনে দেখা যায় এটি সড়ক ও জনপদের জায়গায় যেখানে ওই পরিবার দীর্ঘদিন দিন যাতায়াত করে আসছে। বর্তমানে চলাচলের সেই রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে ফেলছে।এ বিষয়ে সড়ক ও জনপদের সীতাকুণ্ড শাখার উপ বিভাগীয় প্রৌকশলী মোহাম্মদ ফারহান  জানান, বিষয়টি আমরা জেনেছি এবং  তার বিরুদ্ধে সড়ক ও জনপদের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য একটি নোটিশ প্রদান করেছি।

এই বিষয়ে অভিযুক্ত লিটন সাথে কথা বললে তিনি জানান আমি আমার দীঘি থেকে মাটি এনে ভরাট করছি এটা আমাদের ওয়ারিশান সম্পত্তি। মাটি ভরাটের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোন অনুমতি নেন নাই।

এই দিকে মাটি ভরাটের বিষয়ে প্রশাসন নানা সময়ে অভিযান পরিচালনা করলেও থেমে নেই মাটি খেকোদের দৌরাত্ম, তারা উপজেলার ফসলি জমি সহ বিরোধ পূর্ণ জায়গায় জোরপূর্বক মাটি ভরাট করে আসছে মাটি খেকোরা।

রাস্তার বন্ধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন চলাচলের রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না