খালিয়াজুরীতে সংবর্ধিত হলেন বাবর
দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোণার খালিয়াজুরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের গণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নির্বাচনী এলাকা নেত্রকোণা-৪, সংসদীয় আসনে খালিয়াজুরীতে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিলের সাথে বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুন নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে খালিয়াজুরী কলেজ মাঠে আসতে থাকে নেতা কর্মীরা।
অতঃপর বেলা বিকাল চারটায় খালিয়াজুরী কলেজ মাঠে আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও মাহবুবুর রহমান কেষ্টুর সঞ্চালনায় উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুজা, জেলা নেতা ইমরান খান চৌধুরী, অত্র উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ মান্নান তালুকদা, আটপাড়া,কেন্দুয়ার কৃতি সন্তান মেজর সিদ্দিকী, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন খানসহ আরও অনেকেই।
আলোচনায় লুৎফুজ্জামান বাবর বলেন, আমি ফ্যাসিষ্ট,জুলুমবাজ শেখ হাসিনার শাসনামলে ১৭ বছর ৫ মাস মিথ্যা মামলায় জেলে ছিলাম এবং বিভিন্ন দন্ড নিয়ে করাভোগ করেছি। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি আপনাদের কাছে আসতে পেরে আল্লাহর প্রতি হাজারো শুকরিয়া। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের ফলে, শেখ হাসিনার পতন হলেও জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা চলছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত হয়, প্রয়োজনে আবার রাস্তায় নামব।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী