রায়গঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
'তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মো. মোহায়মেনু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামছুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ফয়সাল বিশ্বাস, শেখ রিয়াদ, সাংবাদিকদের মধ্যে থেকে সাইদুল ইসলাম আবির প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর দায়িত্ব প্রাপ্ত প্রশাসকগণ, বীর মুক্তিযোদ্ধ, বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। তা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত