অভয়নগরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত -২
যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দীর বিল নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ হোসেন (২৬) ও অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী মল্লিক (২৮)।
এলাকাবাসীরা জানান, বারান্দী থেকে জামিরা বাজারে যাওয়ার সময় বারান্দী বিলে হলুদ রঙের একটি এ্যাপাসি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা খায়। গাড়ি থেকে পড়ে দুজনে মাথা বুকসহ শরীরের বিভিন্ন জায়গা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন বলেন, দূর্ঘটনায় আহত দুইজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলার পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম জানান, দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তা থেকে বিলের পানিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল সাইকেলটি থানা পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত