রায়গঞ্জে ভূমিদস্যু ও মামলাবাজের বিচার দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিদস্যু ও মামলাবাজ এ্যাডভোকেট লোকমান হাকিম, জাহাঙ্গীর আলমের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর তালতলা তিন রাস্তা মোড় এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. সাইদুর রহমান লেবু, আলী আশরাফ, তুরাব আলী, আবু সাঈদ, শামছুল ইসলাম তালুকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর এ্যাডভোকেট লোকমান হাকিম ও তার ভাই জাহাঙ্গীর বিভিন্ন সময়ে মিথ্যা ও হয়রানি মুলক ১৬ টি গায়েবি মামলা করে আমাদের বাড়ি ছাড়া করেছে। এছাড়াও বিভিন্ন জমি ক্ষমতার দাপট দেখিয়ে বে দখল করেছে। তাদের বিরুদ্ধে যে কথা বলতে গেছে তার নামে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। আমরা এলাকাবাসী এই মামলাবাজ ও ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাই। মানববন্ধনে হাজীপুর, আখড়া, শ্রীরামপুর এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে