চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
যশোরের চৌগাছায় উপজেলায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষিবিদ শামিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।কৃষি অফিস জানিয়েছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে তিল ও মুগের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি জন কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে মুগের বীজ ১০০ জনকে ও তিলের বীজ ১ কেজি করে ১৭০ জনকে, রাসায়নিক সার ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ