ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাঈদ আহমেদ প্রেসিডেন্ট নির্বাচিত


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১০:৫৮

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ৮০টি বেসরকারী বীমা কোম্পানীর মালিকদের শীর্ষ সংগঠন। ৮০টি কোম্পানীর মধ্যে ৩৫টি লাইফ ও ৪৫টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে ৭৬টি বীমা কোম্পানীর প্রতিনিধি ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হন। নির্বাহী কমিটির নির্বাচন 
২২ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।  ৭৬ জন ভোটারের ভিতরে ৫৩ জন ভোটার সরাসরি ভোট প্রদানের মাধ্যমে ২০ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেন। এখানে উল্লেখ্য যে, লাইফ থেকে দশ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য দিকে নন-লাইফ ইন্স্যুরেন্স-এর ১৯ জন প্রার্থীর মধ্যে ১০ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির ২০ জন সদস্য গত ২৩ শে ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখে সাঈদ আহমেদ-কে প্রেসিডেন্ট, আদিবা রহমান-কে প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)-কে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।
প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিঃ ও পিউরিটি ফুডস লিঃ এর চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিঃ, সিটি হোমস্ লিঃ ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সী, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লিঃ (পদ্মা ব্যাংক লিঃ) এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তণ চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট।
প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান বর্তমানে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও তিনি ডেল্টা লাইফ সিকিউরিটিঁজ-এর চেয়ারম্যান।

 

Aminur / Aminur

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব