চন্দনাইশে স্ত্রীর পরকিয়ায় বলি হলেন প্রাক্তন স্বামী
চট্টগ্রাম চন্দনাইশে স্ত্রীর পরকিয়ার জেরে শহীদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন তারও প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী মহিবুল্লাহ (৩২) নামে এক রোহিঙ্গা। গতকাল সন্ধায় চন্দনাইশ উপজেলাধীন ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ঐ এলাকার আবু ছালেহের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শহীদুল ইসলামের সাথে তসলিমা আক্তারের শরীয়ত সম্মতে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে স্ত্রী তসলিমা আক্তারের সাথে একই এলাকার রহমত উল্লাহর ছেলে মহিবুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের অবৈধ পরকীয়ার সম্পর্ক তৈরী হয়। পরে সেই অবৈধ পরকীয়ার সম্পর্কের কথা স্বামী শহীদুল ইসলাম জানতে পারলে তাদের মধ্যে ডিভোর্স হয়। ডিভোর্সের পরে তসলিমাকে তারও প্রেমিক মহিবুল্লাহকে বিয়ে করেন। উক্ত বিয়েকে কেন্দ্র করে ঘটনার দিন তসলিমার প্রাক্তন স্বামী শহীদের সাথে বর্তমান স্বামী মহিবুল্লাহর কথা কাটাকাটি হয়। পরে কাটাকাটির এক পর্যায়ে মহিবুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে শহীদকে আঘাত করলে, সেখানে সেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী