চট্টগ্রামে ওয়েট স্কেলের টেন্ডার বাগিয়ে নিতে মরিয়া ওকা'র সহযোগিরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈষম্য বিরুধী ছাত্র জনতার উপর হামলাকারী ও ঘটনায় সরাসরি জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের (ওকা) সহযোগীরা এখনো সক্রিয়। নানাভাবে টেন্ডার বাগিয়ে নিতে চলছে নানা রকম ফন্দি ফিকির। ওকা'র ব্যবসায়িক পার্টনার রেগনাম নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হোসেন জনি ও তার অংশিদারী প্রতিষ্ঠান সিএনএস, ইউডিসি, শামীম কর্পোরেশন, এম.এম বির্ল্ডাসসহ কয়েকটি প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে। তারা দীর্ঘ ১৫ বছর ধরে ওবায়দুল কাদেরের সহায়তায় সীতাকুন্ডের সাবেক এমপি দিদারুল আলম দিদার, উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সীতাকুন্ডের সাবেক এমিপ আব্দুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগ সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট মিলে অবৈধ ভাবে ওয়েট স্কেল একছত্র ভাবে নিয়ন্ত্রণ করে আসছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড ওয়েট স্কেলের টেন্ডারকে কেন্দ্র করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর নিয়ন্ত্রিত সিন্ডিকেটি তৎপর হয়ে অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় টেন্ডার কাজ ভাগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিন্ডিকেটটি গত ১৫ বছর ধরে সারা দেশে সড়ক ও জনপথ বিভাগের প্রতিটি উন্নয়ন কাজ ভাগিয়ে নিয়েছে। ঘুরে ফিরে চক্রটি কৌশল পাল্টে আবার নতুন করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মোটা অংকের টাকার বিনিময়ে নিয়ন্ত্রনে নিয়ে ফের কাজ ভাগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনায় বিগত ১৫ বছর ধরে যে সব ঠিকাদারী প্রতিষ্ঠান বঞ্চিত এবং সারধারণ ঠিকাদারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সড়ক জনপথ বিভাগে স্বৈরচারের দোসর কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। অভিযোগের বিষয়ে জানার জন্য সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগি মোহাম্মদ হোসেন জনির বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সড়ক ও জনপথ চট্টগ্রম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোছলেহ উদ্দীন চৌধুরী বলেন, টেন্ডার নিয়ে কোন ধরণের অনিয়ম হওয়ার সুযোগ নেই, অফিসের কর্মকর্তা-কর্মচারী কেউ টেন্ডার অনিয়মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত অছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রমান পাওয়া গেলেও অফিসের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড