ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: শাহেদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:১৮

শেরশাহ কলোনি ডঃ মাজারুল হক হাই স্কুলের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এজন্য বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলাসহ অন্যান্য কো-কারিকুলাম এক্টিভিটিজের বিকল্প নেই।

তিনি আজ ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকালে শেরশাহ কলোনি ডঃ মাজারুল হক হাই স্কুলের মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে। স্যোশাল মিডিয়ার এই যুগে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেছে। একজন শিক্ষার্থীকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের উভয়েরই ভূমিকা অপরিসীম।  

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জালাবাদ ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাবু।

বিতর্ক প্রতিযোগিতার ১০ম শ্রেণির ফাইনাল রাউন্ডে বিষয় ছিল দারিদ্রতা নয়, বরং দূর্নীতি আমাদের জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়।
৯ম শ্রেণির ফাইনাল রাউন্ডে বিষয় ছিল সোশাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে।

প্রতিযোগিতায় নবম শ্রেণীর বিপক্ষ দল এবং দশম শ্রেণীর পক্ষ দল জয় লাভ করে। শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হন নবম শ্রেণীর শিক্ষার্থী সুভ দে এবং দশম শ্রেণীর তাশপিয়া ফারহানা।  

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়পক্ষ ও অংশগ্রহণকারীদের মাঝে ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত