কুড়িগ্রামে নবপ্রভাত ফাউন্ডেশনের অ্যালাই সাপোর্ট গ্রুপের সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে নবপ্রভাত ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন “অল টুগেদার নাউ” প্রকল্পের অ্যালাই সাপোর্ট গ্রুপের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইন্টিন এর সহযোগিতায় প্রকল্পের সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান গ্রুপ (অ্যালাই সাপোর্ট গ্রুপ) নিয়ে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের উত্তরণ হলরুমে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অফিস প্রধান, ব্যবসায়ী, সমাজকর্মী, সংগঠক, আইনজীবী, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক্ষার্থী, যুব সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নানা সমস্যা ও সমাধানের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতারও আশ^াস দেন।
অল টুগেদার নাউ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানার সঞ্চালনায় দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রজলুর রশীদ, স্পেশাল পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট খাজা ময়নুদ্দিন চিশতি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাদাত হোসেন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক গোলেনুর বেগম, সাবেক জাসাস সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিককুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, আজকের পত্রিকা ওবাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয় কুমার বাসফোঁড়, হিজড়া নেত্রী ময়ুরী, শাকিল প্রমুখ।
এমএসএম / এমএসএম
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা