ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলা বিএনপি তারুণ্যর বিশাল জনসমুদ্রে সাবেক মন্ত্রী এড নিতাই রায় চৌধুরী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:২১

মঙ্গলবার বিকালে  সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবীতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে সাবেক মন্ত্রী নিতাই রায় আরো বলেন, 

খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও  তার দোসোররা দেশকে বিশৃঙ্খলা করার জন্য এখনো ষড়যন্ত্র করছে সাতক্ষীরা সহ  সারা বাংলাদেশে এ সকল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা নির্যাতন করা হয়েছে। 

সকল হত্যা নির্যাতনের প্রতিশোধ নেয়া  হবে আগামী নির্বাচনে ভোটের মধ্যে দিয়ে,  সাতক্ষীরার মাটি বিএনপির ঘাঁটি এই জনসমুদ্র এই প্রমাণ করে সাতক্ষীরা ৪ আসনে বিএনপি বিজয় লাভ করবে,  তিনি  আরও বলেন  কোন ষড়যন্ত্রই  কাজে আসবে না  তাই  সময় কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে  আহব্বান জানান 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন,কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী,সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি রায়, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, সাবেক মেয়র আক্তারুল ইসলাম। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের এড কামরুজ্জামান ভুট্টো, শেখ শরিফুজ্জামান সজিব,কৃষক দলের সালাউদ্দিন লিটন,শ্রমিক দলের আব্দুস সামাদ,সোহেল আহমেদ মানিক,এড আরিফ হোসেন,তাঁতী দলের হাসান শাহরিয়ার রিপন,মহিলা দলের ফরিদা আখতার বিউটি, জিয়া পরিষদের অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,জেলা যুবদলের দলের সাবেক সাধাঃ সম্পাদক এইচ আর মুকুল, পিপি এড আব্দুস সাত্তার, জিপি এড অসীম কুমার মন্ডল প্রমুখ।এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সাতক্ষীরায় বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, পৌর , জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থানে প্রবেশ করেন।সমাবেশের পূর্বেই নেতাকর্মীরের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। মুহুর মুহুর স্লোগান আর নেতাকর্মীদের উচ্ছাসে মুখরিত হয়ে ওঠে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সহ পার্শ্ববর্তী এলাকায়।দীর্ঘদিন পরে এমন অনুষ্ঠান হাজির হতে পেরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দীপনা বিরাজমান ছিল।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব৷ সংগ্রামী ছাত্রনেতা  আবু জাহিদ ডাবলু।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু