ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সিংগাইরের আঠালিয়া গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন টু-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৩:৫০

মানিকগঞ্জের সিংগাইরের আঠালিয়া গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন টু-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার আঠালিয়া মৃধা বাড়িতে উক্ত ফাইনাল খেলাটি উদ্ভোধন করেন সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান রনি এবং সভাপতিত্ব করেন ধল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন খাঁন মেম্বার।

সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: তালিম হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন। আলতাফ হোসেন বলেন, জনগণ যদি আমাকে চায় তবে নিজেকে জনকল্যাণে বিলিয়ে দিয়ে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক স্বনির্ভর একটি মডেল ইউনিয়ন সামনে উপহার দিব ইনশাহ্ আল্লাহ। শেষে বিজয়ীদল খানবাড়ি রকেট ফাইটার এর হাতে পুরষ্কার তোলে দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান খান, ধল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান আলী, জামির্ত্তা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফ খান, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ভূমদক্ষিণের কৃতি সন্তান শামসুদ্দিন বাবু। বাবু তার বক্তব্যে ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন কে সরাসরি সমর্থন করে বলেন, সামনে আমরা একটি শিক্ষিত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চাই। এক্ষেত্রে আলতাফ ভাইয়ের কোন বিকল্প নাই। তিনি শিক্ষিত বিএনপির ত্যাগী ও পরিক্ষিত একজন স্মার্টনেতা। তিনি পৈত্রিকভাবেই অনেক স্বাবলম্বী, দুর্নীতিতে না থাকাতে ও ভদ্র মেজাজের হওয়াতে আমরা আঠালিয়াবাসী আলতাফ ভাইকেই চাই।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান