ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করালে রোগী দেখেন না চিকিৎসক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:৪০

যশোরের অভয়নগর উপজেলা, নিজের পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা না করালে রোগী না দেখার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মরিয়ম মুনমুনের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের বৃষ্টি বেগম, চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের রূ পা খাতুন, নওয়াপাড়া পৌরসভার গাজীপুর গ্রামের রাফেজা বেগমসহ পাঁচজন নারী টিকিট কেটে ডা. মরিয়ম মুনমুনের সঙ্গে দেখা করেন। বৃষ্টি বেগম বলেন, ডা. মরিয়ম মুনমুনের সঙ্গে দেখা করলে তিনি কয়েকটি পরীক্ষা করাতে পরামর্শ দেন। এ সময় তাঁর সহকারী একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনতে বলেন।টাকা কম থাকায় পরিচিত অন্য এক ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাগুলো করিয়ে রিপোর্ট দেখাতে গেল তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, 'ভালো ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট ছাড়া আমি চিকিৎসাসেবা দিই না। আপনারা অন্য ডাক্তার দেখান। তাঁর কাছে বারবার অনুরোধ করা হলেও তিনি আমাদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।' এ ব্যাপারে ডা. মরিয়ম মুনমুন বলেন, 'ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিরুদ্ধে রোগী না দেখার অভিযোগ করেন, তবে অভিযোগ করেও আপনারা আমার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না।' এ বিষয়ে যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা সাংবাদিকদেরকে বলেন, 'ঘটনা শুনেছি। বিষয়টি দুঃখজনক। ডা. মরিয়ম মুনমুনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ